২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাঙালির স্বপ্নসাধ পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী – মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

 

আজ বেলা ১২ টায় শম্ভুগঞ্জ ফরহাদ ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, নতুন বছরের শুরুতেই সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য অবদান এছাড়াও, শিক্ষার প্রসার ও সুযোগ বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ভাতা ও বৃত্তি প্রদান সহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন। দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও অগ্রগতি সাধিত হয়েছে। মেয়র আরও বলেন,মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাঙ্গালির স্বপ্নসাধ পূর্ণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে দেশের উন্নয়নে নতুন যুগের সূচনা হয়েছে।

ফরহাদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আহম্মেদ সাকিবের সভাপতিত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মনির, ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি এ বি সিদ্দিক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাঙালির স্বপ্নসাধ পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী – মেয়র টিটু

লিংক কপি হয়েছে!