২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ডাঃ মোঃ ওয়ায়েজ উদ্দীন ফরাজী এর বিদায় সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এর উপপরিচালক ডাঃ মোঃ ওয়ায়েজ উদ্দীন ফরাজী এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ
২৯ ডিসেম্বর বেলা ১২টায় মমেক হাসপাতালের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ গোলাম কিরিয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কর্ম জীবনে নিজের স্মৃতিময় মুহূর্তগুলো স্মরন করে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপপরিচালক ডাঃ ওয়ায়েজ উদ্দীন ফরাজী,ওয়ায়েজ উদ্দীন ফরাজী এর মিসেস ডাঃ আম্বিয়া খাতুন, সহকারী পরিচালক ডাঃ জাকিউল ইসলাম, সহকারী অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হান্নান মিয়া, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ জাহেদুল ইসলাম,সহকারী পরিচালক অর্থ ও ভান্ডার ডাঃ মোঃ আলী রেজা,
সিনিয়র স্টোর অফিসার ডাঃ মোঃ রাহাত হোসেন, ডেন্টাল সার্জন ড.খন্দকার আনোয়ার হোসেনসহ প্রমুখ।কর্মজীবনে সততা,দক্ষতা ও সেবার মধ্যে নিজেকে বিলিয়ে চিকিৎসক সমাজের মধ্যে সুনাম অর্জন করেছেন। তার এই সততা অনুসরনীয় হয়ে থাকবে বলে বক্তাগন তাদের বক্তব্যে প্রকাশ করেন।অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কায়সার আহমেদ খান ইমরান।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ডাঃ মোঃ ওয়ায়েজ উদ্দীন ফরাজী এর বিদায় সংবর্ধনা

লিংক কপি হয়েছে!