● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরের ঘুড়ি উৎসবে হাজারো মানুষের মিলন মেলা

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ১১:১৯ পিএম
কপি হয়েছে!

আবহমান গ্রাম-বাংলা থেকে হারাতে বসেছে সেই চিরচেনা ঘুড়ি ও ফানুস উৎসব। হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের সামনে বিষয়টি তুলে ধরতে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে টাইমস ইউনিভার্সিটি ঘুড়ি উৎসব।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ‘চলো হারাই শৈশবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরতলীর ধলার মোড় নামক এলাকায় এ আয়োজন করা হয়। ফরিদপুর সিটি অর্গানাইজেশনের আয়োজনে ও ফরিদপুর টাইমস ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় ঘুড়ি ও ফানুস উৎসব পালিত হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘুড়ি ও ফানুস উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষাবিদ রিজভী জামান, টাইমস ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন প্রমুখ।

প্রতি বছরের মতো এবারের (৬ষ্ঠ তম) ঘুড়ি ও ফানুস উৎসবের আয়োজন দেখতে প্রায় ১ লাখ মানুষের ঢল নামে। এ সময় ধলার মোড়ের আকাশ বিভিন্ন রং ও আকৃতির ঘুড়িতে নৈসর্গিক রুপ ধারণ করে। প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত শত শত ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। সন্ধ্যার পরে ঘুড়ির সঙ্গে ফানুসও ওড়ানো হয়।