২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কুমিল্লার মুরাদনগরে যুব মহিলার লীগের পরিচিত সভা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

মুরাদনগর উপজেলা যুব মহিলা লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজ বেগম, সহ সভাপতি জোসনা বেগম, পুতুল, খাদিজা আক্তার সুমা,আরজু, সাধারণ সম্পাদক নাদিরা বেগম,সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়।

খন্দকার মমতাজ বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মু.রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, ভিপি জাকির হোসেন প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

কুমিল্লার মুরাদনগরে যুব মহিলার লীগের পরিচিত সভা

লিংক কপি হয়েছে!