২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্ভোদন

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

“স্কুল আঙ্গিনায় কী আনন্দ হৈ চৈ, বছরের প্রথম দিনেই নতুন বই, আরো জেনে খুশি হলাম, এসেছে নতুন কারিকুলাম” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

রোববার ১লা জানুয়ারী পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।

পরে জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।

এসময় জেলা শিক্ষা অফিসার মো: শাহিন আকতার, পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদুল হকসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নতুন বছরের প্রথম দিনেই বই পেয়ে খুব খুশি শিক্ষার্থীরা। এ জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

পঞ্চগড়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্ভোদন

লিংক কপি হয়েছে!