২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে সমাজসেবা দিবসে আলোচনা সভা,সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

 

উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায় এই প্রতিপাদ‍্যেকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা,সনদপত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ২ জানুয়ারী সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের সহযোগিতায় জেলা সমাজসেবা কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মোহাইমেনুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহাতাব উদ্দিনসহ প্রমুখ। অনুষ্ঠানে পঞ্চাশদিনব‍্যাপী প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৫০ জন অনগ্রসর হিজরা জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণোত্তর ১০ হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও ২ জন প্রতিবন্ধির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে হিজরা জনগোষ্ঠীদের উদ্দেশ্যে আঃ কাইয়ুম বলেন, আপনারা প্রশিক্ষণ শেষে যে অর্থ পেয়েছেন তা একক বা সমন্বিতভাবে কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ করুন। এতে করে আপনাদের জীবনমান অনেকাংশে পরিবর্তন হবে। এর আগে সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি সমাজসেবা কার্যালয় থেকে শুরু করে বদরের মোড় প্রদক্ষিণ করে পুনরায় সমাজসেবা কার্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন-সদর হাসপাতাল সমাজসেবা, শিশু পরিবার, শিশু প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ অনগ্রসর হিজড়া জনগোষ্ঠীর সদস‍্যরাসহ প্রমূখ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

ময়মনসিংহে সমাজসেবা দিবসে আলোচনা সভা,সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লিংক কপি হয়েছে!