● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় ভারতীয় গরু উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩, ০৬:৩৯ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায ভারত থেকে চোরাকারবারির মাধ্যমে আসা তিনটি ভারতীয় বলদ গরু উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর চারটার সময় উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ সীমান্ত এলাকা থেকে মাঝারি আকারের এসব গরু উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় গরু চোরাকারবারিদের আটক করতে পারেনি পুলিশ।

থানা সূত্র জানা যায়, ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই জাহিদ হাসান ও এসআই রুস্তম আলীর নেতৃত্বে প্রতিদিনের মত মাদকদ্রব্য, চোরাচালান রোধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাকালীন সময় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সীমান্তের ওই এলাকায় ডিমলা থানা পুলিশ অভিযানে ও টহলে ছিলো। চোরাকারবারিরা ভারত থেকে তিনটি গরু নিয়ে কালিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ডিমলা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে টহলরত পুলিশ সদস্য এসব গরু উদ্ধার করে ডিমলা থানায় নিয়ে আসে।

ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, যে কোন পাচার বা চোরাকারবারি ধরতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়া হয়। সোমবার ভোরে কালিগঞ্জ সীমান্ত এলাকায় পাচারের সময় ভারতীয় তিনটি গরু উদ্ধার করা হয়েছে। নিয়মানুযায়ী উদ্ধারকৃত গরু জব্দ তালিকা করে আদালতের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।