● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

রুহিয়ায় সনাতন ধর্ম সভা ও ভক্ত সম্মেলন অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩, ০৬:৫১ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের ঝলঝলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাশ্রম শাস্ত্রীয় সংঘের আয়োজনে বিশাল সনাতন ধর্ম সভা ও ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৪ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় ঝলঝলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সনাতন ধর্মালম্বীদের বিশাল ধর্ম সভা ও ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝলঝলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, গুরুদেব শ্রী গৌরাঙ্গ অধিকারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

ধর্ম সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শ্রী যুক্তবাবু মনোরঞ্জন অধিকারী, বিশেষ ধর্মীয় আলোচক হিসেবে আলোচনা করেন শ্রী যুক্তবাবু ইলাব চন্দ্র বর্ম। ধর্ম সভা শেষে ভক্ত ভজন কৃর্ত্তন পরিবেশনা করেন নব কৃষ্ণ ভক্ত সম্প্রদায়, রসেয়া, আটোয়ারী, পঞ্চগড়। উক্ত ধর্ম সভা ও ভক্ত সম্মেলনে ঠাকুরগাঁও সহ পাশের পঞ্চগড় জোলার শত শত ভক্তগণ অংশ গ্রহণের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।