● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মুরাদনগরে ১২কেজি গাঁজা ও মাইক্রোবাস সহ গ্রেফতার ২

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩, ১১:২৩ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগরে ১২কেজি গাঁজা ও মাইক্রোবাস সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার নবীয়াবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মৃত. মোতালেব মিয়ার ছেলে মোশারফ হোসাইন মূছা (৩৭) ও একই এলাকার মৃত.মতি মিয়ার ছেলে সহিদ মিয়া (৪৫)।
পুলিশ সুত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার নবীয়াবাদ এলাকা হয়ে পার্শ্ববর্তী নবীনগর উপজেলায় একটি মাদকের চালান যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই হৃদয় পাল সহ একদল পুলিশ নবীয়াবাদ এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মাইক্রোবাস দ্রæত গতিতে পালিয়ে যাবার সময় পুলিশ তা গতিরোধ করে আটক করে। এবং মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে মাইক্রোবাসের বডির ফ্রেমে বিশেষ কায়দায় লুকানো অবস্থায়
১২ কেজি গাঁজা উদ্ধার সহ দুই আসামীকে গ্রেফতার করে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় তারা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার মাদবপুর হতে এসব গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে নবীনগর যাচ্ছিল। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর বুধবার বিকেলে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।