ময়মনসিংহে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন ময়মনসিংহ সদর যুবলীগ নেতা মোঃ রাশেদুজ্জামান রোমান।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২৯নং ওয়ার্ডের উত্তর দাপুনিয়াসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় ২৯নং ওয়ার্ডের স্থানীয় গর্নমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শীতের কম্বল পেয়ে গরিবরা আনন্দ উল্লাস করেন। সেই সাথে যুবলীগ নেতা মোঃ রাশেদুজ্জামান রোমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এ বিষয়ে যুবলীগ নেতা মোঃ রাশেদুজ্জামান রোমান বলেন, আমি ২৯নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণের বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করি৷ আমি গত এক সপ্তাহে ধরে ওয়ার্ডের গরীবদের মাঝে নিজ অর্থায়নে শীতের কম্বল বিতরন করে আসছি এখন পর্যন্ত পাঁচ শতাধিক বেশি মানুষের মাঝে শীতের কম্বল বিতরন করছি। এ কম্বল বিতরণ কাযক্রম এখন পর্যন্ত চলমান আছে ও ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ।
