● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মাদকদ্রব্য উদ্ধারে দেশব্যাপী প্রথম সম্মাননা পেল কুমিল্লা জেলা পুলিশ সুপার

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৩, ১১:৪৯ পিএম
কপি হয়েছে!

মাদক উদ্ধারে আইজিপির কাছ থেকে দেশসেরা সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

এছাড়া চোরাচালান পণ্য এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারেও কুমিল্লা জেলা পুলিশ তৃতীয় অবস্থান অধিকার করেছে।এ তথ্য নিশ্চিত করে শুক্রবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে এবছর অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে ২০২২ সালের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।দেশ সেরা এ অর্জনে পুরষ্কার ও সম্মাননা পেয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশের উর্ধ্বতন এ কর্মকর্তা জানান, ২০২২ সালে কুমিল্লা জেলায় ১৮টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের মাধ্যমে মোট ২হাজার ১২৯টি মাদকের মামলা দায়ের করা হয়েছে। সাধারণ ডায়েরি হয়েছে ১৩ টি। এসব মামলায় মোট গ্রেফতারকৃত আসামির সংখ্যা ২ হাজার ৬শ ১ জন। মোট ১৮ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৮৭০ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।জেলার থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমানে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ইস্কাপ সিরাপসহ নানান ধরনের মাদক দ্রব্য উদ্ধার করা হয়। গত এক বছরে ৮ হাজার ৬ শ ৯৯ কেজি ৬৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ২১ হাজার ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ লাখ ২১ হাজার ৫২৯ পিস ইয়াবা আটক করা হয়েছে। এছাড়া বিদেশি মদ বিয়ার, বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপও আটক করা হয়।

তিনি আরও বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কুমিল্লার প্রতিটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ প্রতিনিয়ত মাদক উদ্ধারে কাজ করছে। সারা দেশে আমাদের এই অর্জনে আমরা খুশি। জেলা পুলিশের মাদক উদ্ধারে যে অর্জন তা কুমিল্লায় মাদক নির্মূলে স্মারক হিসেবে থাকবে।

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে-এই প্রতিপাদ্যে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে ৬ দিন ব্যাপি পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মামুন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।