● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মসিকের নৌকাকৃতি আধুনিক এলইডি বাতির উদ্বোধন করেন – মসিক মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৩, ০৮:৪১ পিএম
কপি হয়েছে!
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে আজ থেকে জ্বলে উঠেছে নৌকাকৃতি দৃষ্টিনন্দন আধুনিক এলইডি সড়কবাতি।

আজ সন্ধ্যা ৬ টায় ৩২ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ ব্রিজ উত্তর পাড় এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আধুনিক সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এ সড়কবাতি উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক আলোকিতকরণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে৷ এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে সড়ক আরও আলোকিত হয়ে উঠবে।
তিনি আরও বলেন, করোনা ও বৈশ্বিক সংকটে উন্নয়ন বাধগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সংকটও কেটে যাবে।
এ সময় ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ এমদাদুল হক মন্ডল, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ ফারজানা ববি কাকলি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহীনূর রহমান, ময়মনসিংহ  জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।