২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রাংগামাটি জেলার লংগদুতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

সবুজে ঘেরা পাহাড়ী জেলা রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। অতিরিক্ত ঠাণ্ডার প্রভাবে কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষগুলো। ঠান্ডার প্রভাবে বেড়ে চলেছে ঠাণ্ডজনিত বিভিন্ন রোগ।

পৌষের শুরুতে প্রথম সপ্তাহ থেকেই হাড় কাঁপানো শীত জেঁকে বসেছিল। পৌষের মাঝামাঝি থেকে মনে হচ্ছে যেনো শৈত্য প্রবাহ, অন্যদিকে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার পর্যন্ত অত্র উপজেলায় একই অবস্থা বিরাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিনই উপজেলার সকল এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে। ঘন কুয়াশাচ্ছন্ন সকাল পার হয়ে দুপুরে মাঝে মাঝে সুর্যের দেখা মিললেও রোদের তাপমাত্রা খুবই কম। বিশেষ করে জেলে ও খেটে খাওয়া লোকজন অতি কষ্টে দিনাতিপাত করছে। অনেকে খড়কুটো জ্বালিয়ে, শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। উপজেলায় মানুষের চলাচল অনেকটাই কমে গেছে। তবে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বেকায়দায়। ঘন কুয়াশার কারণে, সকাল বেলাতেও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দোখাগেছে।

লংগদু উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শীতের প্রকোপ বাড়ায় গরম কাপড়ের দোকানে ভিড় করছে ক্রেতারা। বিক্রেতারও এ সুযোগে বেশি দামে বিক্রি করছে শীতবস্ত্র। নিম্ন আয়ের ক্রেতারা বেশি ভিড় করছেন ফুটপাতের পুরোনো কাপড়ের দোকানে।

পুরো উপজেলা কুয়াশার চাদরে ঢাকা থাকার কারণে,গাড়ি চাল,জেলে,চাষা, দিনমজুর, রাজমিস্ত্রীসহ নানা শ্রেনী পেশার মানুষেরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

নিন্ম আয়ের মানুষেরা জানান, তীব্র কুয়াশা আর শীতের কারণে মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে তেমন লোকজনের আনাগোনা নেই।

মোটর সাইকেল চালক আবু হানিফ বলেন, সকাল কিংবা রাত অধিকাংশ সময়েই ঘন কুয়াশা থাকছে। এ কারণে জরুরী প্রয়োজন ছাড়া যাত্রীরা কেউ রাস্তায় বের হচ্ছে না। ফলে আমাদের দিনের অনেকটা সময় যাত্রী অভাবে বসে থাকতে হচ্ছে। আরেক চালক আরিফ বিল্লাহ বলেন, মোটর সাইকেল ভাড়া নিয়ে চালাই কিন্তু তেমন আয় করতে না পারায় চরম ভোগান্তিতে আছি।

খেটে খাওয়া মানুষ ঠান্ডা বেশী হওয়ার কারনে কাজে যেতে পারছেন না। এদিকে, বৃদ্ধ ও শিশুরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে লংগদু সদর হাসপাতালে এবং এলাকার ফার্মেসিতে। একইভাবে নদী ও সড়কপথে যানবাহন চলাচলেও বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে চালকরা।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

রাংগামাটি জেলার লংগদুতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

লিংক কপি হয়েছে!