● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৩, ০৯:১২ পিএম
কপি হয়েছে!

নেত্রকোণার দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা,বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকার মারকাজুল উলূম আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও বসতঘরে দেশীয় অস্ত্র ধারা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় ১৯ জনের নাম উল্লেখ করে ও ২০/২৫ জন অজ্ঞাত নামা করে মামলা দায়ের করেছে ভুক্তভোগী শাহাদাত হোসেন।

এ ঘটনা পরপরই জড়িত ৪জন কে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলেন ময়মনসিংহের গৌরীপুরের রানা(১৯),রবিকুল(১৮),ইমন(১৮),তুহিন(১৮)।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে (০৭ জানুয়ারি) শনিবার বিকালে শাহাবুদ্দিন,মোতালেবসহ ১৪ জনের নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী রামদা,কিরিচ, কাতন সাবল,কুচ,লোহার রড,লাঠি-সোঠা, পিস্তল হাতে নিয়ে ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশে আক্রমণ করে। এসময় সন্ত্রাসীরা বাড়ির গেইট, টিনের চাল,ঘরের দরজা কুপিয়ে ভেঙে বসত ঘরে প্রবেশ করে তাদের হাতে থাকা রামদা নিয়ে কুপিয়ে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সাড়ে চার ভরি ওজনের স্বর্ণ মূল্য অনুমান তিন লাখ পঁচাশি হাজার টাকা লুট নিয়া যায়। এবং দেশীয় অস্ত্র দিয়ে বসতঘর সংলগ্ন কওমী মহিলা মাদ্রাসা ও আসবাপত্র কুপিয়ে তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করে।

শওকত হাসান বলেন, শাহাবুদ্দিন,মোতালেব সহ ১২-১৩ জনের এর নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর নগদ টাকা ও স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার সময় অসুস্থ মা ও বাবাকে কিল, ঘুষি ও লাথি মেরে জখম করে ও এই বিষয়ে মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে খুন জখম করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শিব্বির আহামেদ তালুকদার বলেন,এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ভুক্তভোগীদের আইনি সহায়তার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত ৪জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে হামলাকারী সন্ত্রাসী শাহাব উদ্দিন এবং আব্দুল মোতালেবসহ সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার বিকেলে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী।