● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মুরাদনগরে ভার্কের আর্সেনিক বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৩, ০৭:১২ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগরে ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্কের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার দিনব্যাপী উপজেলার কবি নজরুল মিলনায়তনে আর্সেনিক বিষয়ক এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঞা জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা,আরো বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন,পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, ইউনিসিফের প্রতিনিধি রহমত উল্লাহ ফারুকী, ভার্টের ডেপুটি ডিরেকটর রিজওয়ান আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল আলম, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রতিনিধি শাহরিয়ার হাসান, ভার্কের উপজেলা ব্যবস্থাপক মো: রেদওয়ানুর রহমান প্রমুখ।

মুরাদনগরে অধিকাংশ লোকজন আর্সেনিক যুক্ত পানি পান করে।আর্সেনিক নিরসনে ভার্ক মুরাদনগর উপজেলার ৪টি ইউনিয়ন মুরাদনগর সদর, নবীপুর পশ্চিম, নবীপুর পূর্ব ও পাহাড়পুর ইউনিয়নেদুই বছর ব্যাপী কাজ করবে বলে ভার্কের ব্যবস্থাপক জানান।