● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০২:৪৭ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেড়েছে বিষমুক্ত সবজি চাষ। উপজেলার প্রায় ২০ একর জমিতে ‘পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প’র আওতায় জৈব বালাইনাশক পদ্ধতিতে সবজি চাষ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সরজমিন ঘুরে দেখা যায় ফুলকপি, বাঁধা কপি, টমেটো, লাউ, মিষ্টি কুমোর, বেগুনসহ বিভিন্ন ধরণের শীতকালীন সবজির চাষে ভালো ফলন এসেছে। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় খুশি এ উপজেলার কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সবজি চাষে রোগ-বালাই ও পোকা-মাকড় দমনে কৃষকরা সাধারণত বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকে। সবজিতে এসব কীটনাশকের প্রভাব ১০ থেকে ১৫ দিন পর্যন্ত থাকে। এ সময়ের মধ্যে এসব সবজি মানুষ খেলে এর ক্ষতিকর প্রভাব মানব দেহে বিস্তার করার আশংকা থেকে যায়। অনেক কৃষক না বুঝেই এ সময়ের মধ্যে সবজি বাজারে বিক্রি করে। তাই এসব ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বড়হিত ইউনিয়নের কৃষক হোসেন আলী পাঠান, আবু হানিফ ও মোজাম্মেল হক জানান, তারা আগে সবজি চাষে কীটনাশক ব্যবহার করতেন। কিন্তু এবছর কৃষি বিভাগের সহযোগিতায় টমেটো ও ফুল কপি চাষ করেছেন। প্রাকৃতিক পদ্ধতিতে এবার সবজি চাষ করায় ক্ষেতে রোগ ও পোকা-মাকড়ের আক্রোমণ খুবই কম দেখা দিয়েছে। যার ফলে তারা লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন।

বড়হিত ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলী আকছার খান বলেন, এই কৃষকদের সবজি বিষ মুক্ত হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদা অনেক বেশি। বাজারে অন্য সবজির চেয়ে এটির দামও ভালো পাবে আশাকরি।

ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, নিরাপদ সব্জি উৎপাদনের জন্য আমরা কৃষক দের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকি। পরিবেশ বান্ধব হলুদ ট্র্যাপ, ফেরোমন ফাঁদ ব্যবহার, জৈব বালাইনাশক ব্যবহার করতে কৃষক দের পরামর্শ, প্রশিক্ষণ দিয়ে থাকি। সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন জরুরি।