● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৯:১১ পিএম
কপি হয়েছে!

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার সর্বাধিনায়ক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আজ ১০ জানুয়ারি বেলা ১১.০০ টায় রাজশাহী কলেজের বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতির পাদদেশে উপস্থিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ এবং আওয়ামী লীগের সর্বস্তরের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীবৃন্দের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মৃতি স্মরণে এক মিনিট নিরবতা পালন করা করা হয়।

শ্রদ্ধার্ঘ্য নিবেদনকালে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা’র অসুস্থতাজনিত কারনে তাঁর পক্ষ থেকে পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল।

সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ আব্দুস সামাদ।

ঐতিহাসিক এই দিনের গৃহীত কর্মসুচি হিসেবে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বেলা ১১.০০ টায় রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং এক মিনিট নিরবতা পালন সহ তৎস্থলেই বক্তৃতাদান করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

উল্লেখ্য,বঙ্গবন্ধু’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে একইরুপ কর্মসূচি জেলাধীন সকল সাংগঠনিক উপজেলা সহ সর্বস্তরে পালন করা হয়।