● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বিজিবির অভিযানে অবৈধভাবে মাটি কাটা বন্ধ

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৯ পিএম
কপি হয়েছে!

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে পাহাড়ী জায়গা ড্রেজার মেশিন দিয়ে কাটার সময় মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গল বার(১০ জানুয়ারি) সকাল ১১টার সময় মারিশ্যাচর শিবারেগা এলাকায় অবৈধ ভাবে মাটি কাটা বন্ধ করে দেয় রাজনগর ৩৭ বিজিবি জোন।

রাজনগর ৩৭ বিজিবি জোনের অধিনায়ক লে.কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম এর দিকনির্দেশনায় চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের ক্যাম কমান্ডার আলমগীর হোসের নেতৃত্বে একটি টহল টিম ঘটনা স্থলে এসে পাহাড়ী জমি ড্রেজার মেশিন দিয়ে কাটা বন্ধ করে দেয়।পরবর্তী অনুমতি ছাড়া ড্রেজার মেশিন দিয়ে পাহাড়ী মাটি কাটলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে সাবধান করা৷ হয়। এসময় জমির মালিক পক্ষ মাটি কাটার কোন প্রশাসনিক অনুমতি দেখাতে পারেনি।

এসময় স্থানীয় ইউপি সদস্য ৮নং ওয়ার্ডের তাজুল ইসলাম, দফাদার সিরাজুল ইসলাম, সহ স্থানীয় ভিবিন্ন গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক লে.কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ ভাবে নিষেধ। যদি কারো জমি একান্তই কাটতেই হবে, তাহলে অবশ্যই তাকে প্রশাসনের অনুমতি নিয়ে কাটতে হবে। তাছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে কেউ বাড়ি বানাবে বলে পাহাড় কাটতে পারবেনা। এ ভাবে পাহাড় কাটার কারণে নদী নালা গুলো ভরাট হয়ে যাচ্ছে।এছাড়াও প্রাকৃতিক ভাবে নানারকম সমস্যা সৃষ্টি হচ্ছে।