২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

পঞ্চগড়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১০ জানুয়ারী মঙ্গলবার পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়।

পরে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। এসময় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এদিকে বিকেলে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট। এসময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়াবুর রহমান, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জ্বলসহ পঞ্চগড় জেলা উপজেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

পঞ্চগড়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবস পালিত

লিংক কপি হয়েছে!