২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাদারীপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

মাদারীপুরে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ভূরঘাটা মজিদবাড়ি আল-আরাফা ইসলামি ব্যাংক ভূরঘাটা মজিদবাড়ি শাখা অফিসে বসে প্রদান করা হয় এ বস্ত্র। কালকিনি পৌরমেয়র এস এম হানিফ প্রধান অতিথি থেকে শীতার্থদের হাতে হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে কালকিনি উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা আ.লীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, আল-আরাফা ইসলামি ব্যাংক ভূরঘাটা মজিদবাড়ি শাখার ইনচার্জ আবু ইউসুফ, আল-আরাফা ইসলামি ব্যাংক এর সিনিয়র অফিসার মশিউর রহমানসহ পদস্ত কর্মকর্তারা। অনুষ্ঠানে এস এম হানিফ বলেন সরকার অসহায় ও শীতার্তদের মাঝে শীত সামগ্রী বিতরণ করছেন, আমাদের প্রিয় নেতা প্রিয় এম পি ড.আবদুস সোবহান গোলাপ ভাই প্রায় ১০’হাজার কম্বল বিতরণ করেছেন। আমরা তার র্নিদেশনায় এখনো বিতরণ কওে চলেছি।কিন্তু এর পাশাপাশি সমাজের বিত্তবান ও আর্থিক প্রতিষ্ঠান গুলোর ও আরো বেশি বেশি এগিয়ে আশার আহবান জানাচ্ছি।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

মাদারীপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লিংক কপি হয়েছে!