● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৪:১৭ পিএম
কপি হয়েছে!

জেলার ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিংয়ে আজ দুপুরে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হচ্ছে। আজ দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেলপথে ভূঞাপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- উপজেলার ফলদা গ্রামের আগতেরিল্লা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবনী আক্তার (২৫), সংগ্রাম আলীর শিশু মেয়ে জান্নাতি (১)। বাকি নিহত এক নারীর পরিচয় পাওয়া যায়নি।
ভূঞাপুর থানার (ওসি) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল ষ্টেশনগামী একটি ট্রেন ভুঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিং পার হবার সময় একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এতে আহত হয়েছেন আরো ৫ জন। অটোরিকশাটি ভুঞাপুর থেকে যাত্রী নিয়ে ফলদা বাজারে যাচ্ছিল।