● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মেয়ে

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:০১ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহে বাবার মোটরসাইকেলের পিছনে বসে বাড়ি ফেরার পথে হঠাৎ ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মেয়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম তোবা আক্তার (১৬)। তোবা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লিটন মিয়ার মেয়ে। এ বছর সে এসএসসি পাস করেছে।

বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর চাইনামোড় ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, লিটন মিয়া তার মেয়ে তোবাকে নিয়ে মোটরসাইকেলে করে ময়মনসিংহ থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিলেন। চাইনামোড় ব্রিজে উঠার সময় মোটরসাইকেলের পিছন থেকে তোবা পড়ে যায়। এ সময় পিছন থেকে আসা ট্রাকের নিচে গিয়ে পড়ে তোবা। ঘটনাস্থলে তোবা মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই কর্মকর্তা।