● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দাগনভূঞায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:১৭ পিএম
কপি হয়েছে!

দাগনভূঞায় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে
গিয়ে প্রাণ হারিয়েছেন মেহেরাব হোসেন অপি (২২) নামে এক যুবক।

নিহত যুবক ফেনীর দাগনভূঞা পৌর এলাকার উত্তর শ্রীধরপুর সালাম সওদাগর বাড়ির আবুল কালাম কোম্পানির ছেলে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে অপি দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে গজারিয়া এলাকার দিকে যাচ্ছিলো। এ সময় তিনি খুশিপুর বৈদ্যুতিক সাব স্টেশন সংলগ্ন স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেল দুমড়ে-মুছড়ে যায় এবং অপি অনেক দূর গিয়ে ছিটকে পড়েন। আহত অবস্থায় অপিকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই যুবক বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।