২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক-১

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার ,ভাইবোনছড়া থেকে মহালছড়ির থালিপাড়া গ্রাম এর চন্দ্রবাসু ত্রিপুরার ছেলে নবরত্ন ত্রিপুরাকে(৪৫) একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির টাকা সহ আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর রাতে  খাগড়াছড়ি এর ভাইবোনছড়াতে সেনাবাহিনীর একটি দল অভিজান করে নবরত্ন ত্রিপুরা  নাইন এম এম পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি সহ হাতেনাতে আটক করে। সেনাবাহিনী এবং পুলিশ সূত্রে জানা যায়, ভাইবোনছড়া আর্মি ক্যাম্প কমান্ডার  ক্যাপ্টেন মোঃ শিহাব উদ্দিন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল থালিপাড়াতে অভিযান পরিচালনা করে।  পরে আসামীকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে ক্যাম্প কমান্ডার জানান।

ভাইবোন ছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর শিমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক-১

লিংক কপি হয়েছে!