● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় জাগ্রত আছিম গ্রন্থাগারকে স্বপ্নবিলাসের স্মারক প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৯:৪৭ পিএম
কপি হয়েছে!

পরিবেশ রক্ষায় কাজ করার জন্য স্বপ্নবিলাস এসোসিয়েশন-এর পৌষালী পাঠোৎসবে জাগ্রত আছিম গ্রন্থাগারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জাগ্রত আছিম গ্রন্থাগারের সভাপতি জিল্লুর রহমান রিয়াদ সম্মাননা স্মারকটি গ্রহণ করেছেন।

সম্মাননা স্মারক প্রদান করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ফলদ বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা দ্রাবিড় সৈকত এবং স্বপ্নবিলাস এসোসিয়েশন এর সভাপতি আমিরুল ইসলাম।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।

উল্লেখ্য, ২০২১ এবং ২০২২ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আছিম এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ, মাদ্রাসায় বৃক্ষরোপণ এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছ বিতরণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করে।

এই সম্মাননা প্রাপ্তির প্রসঙ্গে জিল্লুর রহমান রিয়াদ বলেন, জাগ্রত আছিম গ্রন্থাগারের বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি বাস্তবায়নে ফুলবাড়ীয়া হেল্পলাইন সহ আরও যেসব সংগঠন সহযোগিতা করেছে এবং যাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে গাছগুলো ক্রয় করা হয়েছে, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সম্মাননা আপনাদের সকলের।