● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, অভাবে অনিশ্চিত ভবিষ্যত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৫:৫৪ পিএম
কপি হয়েছে!

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ফারুংপাড়া গ্রামের গৃহবধূ হাজেরা খাতুন একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন।

(১৩ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাত দেড়টায় পৌর শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত তালুকদার ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

হাজেরা খাতুন উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ফারুংপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। বাবুল মিয়া পেশায় একটি স্বর্ণের দোকানের কর্মচারী। নবজাতক দুই ছেলে, এক কন্যা ও তাদের মা ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে একসঙ্গে তিন সন্তান জন্মে খুশি হলেও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হাজেরা/বাবুল দম্পতি। এই দম্পতির ঘরে আরও দুই মেয়ে ও তিন ছেলে সন্তান রয়েছে।

স্বজনরা জানান,সন্ধ্যায় হঠাৎ করে প্রসব বেদনা উঠলে তারা ক্লিনিকে নিয়ে আসলে রাতে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ হাজেরা খাতুন। তারা আরও বলেন, নিজের সম্পদ বলতে কিছুই নেই বাবুল মিয়ার। স্বর্ণের দোকানে কাজ করে কোনোমতে সংসার চলে তার।

নবজাতকের দাদি জাহেরা খাতুন বলেন, তিন সন্তান এক সঙ্গে জন্ম নেওয়ায় আমরাও খুশি তবে দুচিন্তায়ও আছি। একজনের উপার্জনে কোনোমতে তাদের সংসার চলে। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চাই।