● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষক শাহজাহান হত্যা মামলার ফাঁসির আসামী গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৯:৩০ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান হাওলাদার (৪০) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত (ফাঁসির) প্রধান আসামী মো. সরোয়ার হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার ভোর রাতে ঢাকার খিলগাঁও এলাকা থেকে কাঠালিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সরোয়ার হোসেন উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের জয়নাল মাষ্টারের ছেলে।

উল্লেখ্য, গত বছরের ২৯ মার্চ ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদন্ড প্রদান ও সেই সাথে প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা করেন। এ মামলার অন্য দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামিরা হলেন, কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের মো. জয়নাল জমাদ্দারের ছেলে মো. সালাম জমাদ্দার (৫০) ও মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে আবদুল লতিফ হাওলাদার (৬০)। রায় ঘোষণার পর ওই দিনই মো. সালাম জমাদ্দার ও আবদুল লতিফ হাওলাদারকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামী মো. সরোয়ার হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন।মামলার নথি ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন শাহজাহান হাওলাদার। তাঁর সাথে জমিজমা ও বিদ্যালয়ের কমিটির নির্বাচন নিয়ে পূর্বের দ্ব›দ্ব ছিলো ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিদের সাথে। ওই দ্ব›েদ্বর জেরে ২০০৭ সালের ১৭ মার্চ রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ চেঁচরী বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে স্কুল শিক্ষক শাহজাহান হাওলাদারকে। নিহত শাহজাহান হাওলাদার দক্ষিণ চেঁচরী গ্রামের মৃত রহিমুদ্দিন হাওলাদারের ছেলে।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো. সরোয়ার হোসেন কে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এনে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হবে।