সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি আটক ● নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, আহত ৩ ● নিজেদেরই আগুন দিয়ে নিজেরাই প্রতিবাদ করত: শামা ওবায়েদ ● নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১ ● নগরকান্দায় বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ● গৌরীপুরে অবৈধ ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে বিপর্যস্ত জনজীবন ● নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেফতারের দাবি ● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ●
Logo
জনপদ

ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি আটক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযান চালিয়ে মো. জয়লাল মুন্সি নামের নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ সোমবার উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয়লাল মুন্সি চরযশোরদী গ্রামের জাহাঙ্গীর মুন্সির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। এ ছাড়া গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়লাল মুন্সির পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লোহাগাড়া গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় চরযশোরদী গ্রামে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। তাঁর সঙ্গে সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।