বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১ ● নগরকান্দায় বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ● গৌরীপুরে অবৈধ ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে বিপর্যস্ত জনজীবন ● নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেফতারের দাবি ● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে বাঁকা মাতুব্বরের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আয়োজনে আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই মিছিলে হামলার উদ্দেশ্যে লগি-বৈঠা মজুত করে রাখার তথ্য পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িটি থেকে প্রায় দুই শতাধিক লগি-বৈঠা জব্দ করা হয়। এ সময় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে, লগি-বৈঠা উদ্ধারের ঘটনায় নগরকান্দায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে উদ্ধার করা লগি-বৈঠার প্রকৃত উদ্দেশ্য এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।