শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

চাঁদাবাজির অভিযোগে মানিকছড়ি প্রেসক্লাব থেকে এইচএম আলমগীরকে বহিষ্কার

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ জুন ২০২২, ০৯:৫৯ এএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি প্রেসক্লাবের সদস্য এইচ.এম. আলমগীর হোসেনকে অপ-সাংবাদিকতা ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে প্রেসক্লাব সদস্য পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে জানা গেছে, প্রেসক্লাব সদস্য এইচ.এম.আলমগীর হোসেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি’র চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত। তাঁর বাড়ি মানিকছড়ি উপজেলার ঢাকাইয়া শিবির এলাকায়। মাই টিভি’র পরিচয়ে এইচ.এম. আলমগীর হোসেন সাংবাদিকতার আঁড়ালে সংবাদ প্রকাশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার সাথে সখ্যতার ভয়-ভীতি দেখিয়ে জনপদে চাঁদাবাজি ও হয়রানী করে আসছিল। সম্প্রতি উপজেলার সাবেক ও বর্তমান একাধিক জনপ্রতিনিধিসহ ভোক্তভোগী ব্যক্তিরা এ বিষয়ে অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের এবং আদালতে মামলা দায়ের করেন। এ নিয়ে জনপদে সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হওয়ার আশংকা সৃষ্টি হয়। যার ফলে গত ১২ মে প্রেসক্লাব বিশেষ সভা আহব্বান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। গঠিত তদন্ত কমিটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপ-সাংবাদিকতা ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সত্যতা পায়। যার ফলে গত ১ জুন রাতে ক্লাবের সাধারণ সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শেষে তদন্ত কমিটির প্রতিবেদনটি আমলে নিয়ে প্রেসক্লাব সদস্য এইচ.এম. আলমগীর হোসেনের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক অপ-সাংবাদিকতা ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় তাকে সংগঠনের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে এইচ এম আলমগীর হোসেন বলেন, আমাকে ও পরিবারকে হেয় করার উদ্দ্যেশে কতিপয় দুস্কৃতিকারী ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য যে, সাংবাদিকতার আঁড়ালে অপ- সাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ ২০১৩ সালে এই সংবাদকর্মী সিআর মামলা নং ৬২/১৩ মূলে জেল-হাজতে যেতে হয়েছিল। প্রেসক্লাব সভাপতি মো.মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।