শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ জুন ২০২২, ০২:২৯ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগর উপজেলায় চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীর দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ী-হায়দরাবাদ বাদামতলী সড়কের হায়দরাবাদ গ্রামের ইয়াকুব আলীর বাড়ীর সামনে থেকে তাদের আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামের মৃত সন্তু মিয়ার মেয়ে কমলা শান্তা(৩৮) এবং একই উপজেলার শিমরাইল গ্রামের মৃত লিটন মিয়ার মেয়ে স্বপ্না আক্তার(১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী এলাকা কসবা থেকে মুরাদনগর উপজেলার হায়দরাবাদ এলাকা দিয়ে মাদকের একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই কাজী শাহনেওয়াজের নেতৃত্বে একদল পুলিশ কড়ইবাড়ী-হায়দরাবাদ বাদামতলী সড়কের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গাঁজাসহ আটককৃত দুই নারী মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।