শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২২, ০৬:৪৩ পিএম
কপি হয়েছে!

স্বামী ও শ্বশুর শাশুরীর বিরুদ্ধে হয়রানী মূলক অপহরণ মামলা করায় নিজ বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো সুস্মিতা নামের এক মেয়ে। সুস্মিতার দাবী গত কয়েক দিন আগে গাবতলী থানার তেলীহাটা গ্রামের স্বপন চন্দ্রের ছেলে জয়ন্ত নামের তার প্রেমিককে পালিয়ে বিয়ে করে।

এ ঘটনা জানার পর তার পিতা খোকন চন্দ্র তার স্বামী ও তার পরিবারের লোকদের জড়িয়ে অপহরণ মামলা করে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরাইদহ গ্রামের সুনিল চন্দ্রের বাড়িতে এক সংবাদ সম্মেলন করা হয়। সুস্মিতা মহন্ত বলেন, আমার বয়স ২০ বছর। আমার পছন্দ করার বয়স হয়েছে। আমি আমাদের পাশের তেলীহাটা গ্রামের স্বপন চন্দ্রের ছেলে জয়ন্তর সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক জেরে আমি তার হাত ধরে আমার বাবার বাড়ি থেকে পালিয়ে গিয়ে নাটোর কোর্টে বিয়ে করি। এতে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার স্বামী ও শ্বশুরদের বিরুদ্ধে আমাকে অপহরণে বানোয়াট মামালা দিয়েছে। আমি তার প্রতিবাদ করছি, সেই সাথে অযথা হয়রানী না করে আমাদের মেনে নেয়ার জন্য বাবাকে অনুরোধের পাশাপাশি প্রসাশনে দায়িত্বরতদের নিকট অনুরোধ আমার বাবার কথায় আমার স্বামী ও শ্বশুরকে যেন হয়রানি না করে।