শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

কাঠালিয়ার কচুয়ায় জনশুমারি ও গৃহগণনার ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২২, ০৬:২২ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের জনশুমারি ও গৃহগননার ৪ দিনের কর্মশালার উদ্ভোধন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কর্মশালার সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন এর উদ্বোধন করেন। জনশুমারি ও গৃহগননা প্রকল্প ২০২২এর পরিচালনা নিমিত্ত কাঠালিয়া উপজেলার ৩নং জোন শৌলজালিয়া ও আওরাবুনিয়া এর সুপার ভাইজার ও গননাকারিদের ৪ দিন ব্যাপি এ প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সাবেক সদস্য ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, ইউপি সদস্য ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান মামুন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ও উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম মুরাদ প্রমুখ। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস এর আয়োজন করেন।