২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৪ জুন ২০২২

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার বিকাল চার টায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় দলীয় নেতাকর্মীরা ময়মনসিংহে কৃষ্ণচূড়া চত্বরের সামনে জমায়েত হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এসে টাউন মোড়ে শেষ করে। মিছিল পরবর্তী সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

এছাড়াও সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ, আওয়ামী দলীয় চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন । এর আগে সকালে পৃথকভাবে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃসকলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৪ জুন ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

লিংক কপি হয়েছে!