শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

বর্ণিল আয়োজনে গুইমারা ২৪ আর্টিলারী ব্রিগেডের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুন ২০২২, ০৪:০২ পিএম
কপি হয়েছে!

বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি জেলার গুইমারা সেনাবাহিনীর ২৪ আর্টিলারী ব্রিগেডের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

৫ মে বুধবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুইমারা রিজিয়ন সদরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

প্রীতিভোজ পূর্বে বক্তব্য রাখেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন।

প্রীতিভোজে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আবদুল মালেক।

এ ছাড়া সিন্দুকছড়ি, রামগড়,পলাশ পুর, যামিনী পাড়া, মাটিরাঙ্গা ও লক্ষীছড়ি জোন কমান্ডারসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার তাদের কার্যক্রমে সকলের অংশগ্রহণ এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুইমারা রিজিয়নের সকলকে শুভেচ্ছা জানান। পরে প্রীতিভোজে অংশ নেন অতিথিবৃন্দ।