শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ডিমলায় ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরন

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুন ২০২২, ০৭:০৮ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

“বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ এর অর্থায়নে উপজেলা সামাজ কল্যান পরিষদ কতৃক বরাদ্দকৃত ভিক্ষুকদের মাঝে উপকরণ হিসেবে এই ছাগল বিতরন করা হয়৷

রবিবার (৫-জুন) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের সামনে উপজেলার ১০ ইউনিয়নের সুবিধাভোগী ২৫ জন ভিক্ষুককে ২টি করে ছাগী ছাগল তাদের হাতে তুলে দেয় উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন৷ এসময় উপস্থিত ছিলেন, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সামসুল হক ও স্ব স্ব ইউনিয়নের গরীব দুঃস্থ অসহায় প্রতিবন্ধী ভিক্ষুক উপকারভোগীরা৷

বিতরণের প্রাক্কালে নির্বাহী কর্মকর্তা বলেন, আপনাদের যে ছাগলগুলো দেয়া হচ্ছে তা ছাগী ছাগল, এ ছাগল লালন-পালনে এদের বংশ বিস্তারের মাধ্যমে আপনারা বেশ লাভবান হবেন। তাই এ গুলো বিক্রি না করে যত্ন সহকারে লালন-পালন করলে আপনাদের আর অন্যের মুখাপেক্ষী হতে না।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সম্প্রদায়ের অসহায়, দরিদ্র, হতদরিদ্র, দুঃস্থ ও নিরাপত্তা বেষ্টনী, হরিজন সহ দেশের সাধারণ মানুষেরা যেন তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করে দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে এবং তারা যেন নিজ পায়ে দাঁড়াতে পারে এর জন্য সরকারী নির্দেশনাকে যথাযথ ভাবে উপজেলা সমাজসেবা কার্যালয় সম্মানের সঙ্গে পালন করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় ভিক্ষাবৃত্তি নিরসনে আজেকের এ বিতরণ। আশা করি এ ছাগল গুলো বিক্রি না করে ভালো ভাবে লালন-পালন করে সাবলম্বী হওয়ার চেষ্টা করবেন।