শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

আগুন নেভাতে গিয়ে নিখোঁজ শফিউলের সন্ধান মেলেনি এখনও

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২২, ০৩:৩৪ পিএম
কপি হয়েছে!

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী শফিউল ইসলাম (২২) এখনও নিখোঁজ। অগ্নিকাণ্ডের ২ দিন পেরিয়ে গেলেও শফিউলের খোঁজ মেলেনি এখনও। শফিউল ইসলাম উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের আব্দুল মান্নান হোসেনের ছেলে। তার খোঁজ না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে বেড়েই চলেছে উৎকণ্ঠা।

পরিবারের দুই সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড়। তিনিই পরিবারের একমাত্র উপার্জনের উৎস। গত বছর শফিউল ইসলাম বিয়ে করেছেন। বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। নিখোঁজ হওয়ার আগে শফিউল ইসলাম কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিস কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের সঙ্গে শফিউল ইসলামও উদ্ধার অভিযানে অংশ নেন। পরে অবস্থা আরও বেগতিক হলে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। এ ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত শফিউল ইসলাম নিখোঁজ রয়েছেন।

ছেলের সন্ধানে বর্তমানে ফায়ার সার্ভিসের ঢাকা হেড কোয়ার্টার অফিসে আছেন শফিউলের বাবা আব্দুল মান্নান। সোমবার (৬ জুন) দুপুরে মুঠোফোনে তিনি বলেন, এই সময় যদি শফিউলের কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাবো। আব্দুল মান্নান পেশায় একজন তাঁত শ্রমিক। বর্তমানে অসুস্থতার কারণে কর্মক্ষম নেই। তাই সংসারের একমাত্র ভরসা ছিল এই শফিউলই।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালাল উদ্দিন বলেন, নিখোঁজের খবর পেয়ে শফিউলের বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। তার পারিবারিক অবস্থা বেশি ভালো না। শফিউল নিখোঁজ হওয়ায় তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।