শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

নগরকান্দায় মাটি বিক্রি করছেন সাহিন তালুকদার, নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২২, ০৯:৩৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বারখাদিয়া গ্রামের সড়কের পাশে পুকুর খননের নামে মাটি বিক্রি করছেন বারখাদিয়া গ্রামের ক্ষমতাধর সাহিন তালুকদার। ভেকু গাড়ী দিয়ে মাটি কেটে ট্রলি গাড়িতে করে উপজেলার বিভিন্ন স্থানে মাটি বিক্রি করছেন। সারি সারি ট্রলি গাড়ি ও মিনি ট্রাকে করে মাটি বোঝাই করে রাস্তা দিয়ে চলাচলর কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। সড়কে যেখানে সেখানে পড়ছে মাটি।সামন্য বৃষ্টিতে

পিচ্ছিল হয়ে যানচলাচল বিঘ্ন ঘটছে। ঘটছে দূর্ঘটনা।স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা সহ জনসাধারণের চলাচলে হচ্ছে অসুবিধা।

সাহিন তালুকদার বলেন, আমার নিজের জায়গা থেকে মাটি কাটছি। তবে মাটি বিক্রির বিষয় জানতে চাইলে তিনি চুপ থাকেন।

গ্রামীণ সড়ক নষ্ট করায়, গ্রামীণ রাস্তা রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসার এর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।