শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

কটিয়াদীতে উপজেলা আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ জুন ২০২২, ০৬:১৫ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হক, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদত হোসেন।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নোমান আহমেদ হাবির এর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ নূর জাহান বেগম, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ ফরিদা আক্তার প্রমুখ।