শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ জুন ২০২২, ০৬:১৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে ৭ জনকে ৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রকাশ্যে ধূমপান করায় উপজেলার মহীশালা গ্রামের সুরেন্দ্র বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস ও নাগদী গ্রামের আ. ওহাবের ছেলে বিল্লাল হোসেনকে ১শ টাকা করে, আ.খালেককে ৫০ টাকা, পৌরসভার ওয়াপদা মোড়ে অবস্থিত হোটেল কলেজ ক্যাফেকে ৫ হাজার, মোটর সাইকেল চালক নাজমুল হোসেনকে ৫শ, জাহাঙ্গীর ও আব্দুল্লাহকে ৩শ টাকা করে মোট ছয় হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক জানান, বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর (৪৯) এর ১ ধারা, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা, ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৪ এর (২) ধারায় ৭ ব্যক্তিকে ছয় হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।