শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল নিরাপত্তা প্রহরীর

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ জুন ২০২২, ১১:৪২ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে মই দিয়ে বৈদ‌্যু‌তিক তারের সংযোগ দিতে গিয়ে মো. শাহজালাল (৫০) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।

নিহত শাহজালাল মেডিক্যাল কলেজটির নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন ও সে চাঁদপুরের মতলব থানার সুবন্দী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে দিকে মেডিক্যাল কলেজটির একাডেমিক ভবনের পাঁশে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে একটি খুটি থেকে পড়ে গিয়ে তিনি মারা যান।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে বৈদ্যুতিক সংযোগ দিতে মই দিয়ে বৈদ্যুতিক খুটির প্রায় ১৫ ফিট ওপরে উঠে শাহজালাল। এসময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে, মেডিক্যাল কলেজটিতে বৈদ্যুতিক কাজ করার জন্য মনির নামে একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান থাকা সত্ত্বেও একজন নিরাপত্তা প্রহরী দিয়ে কাজ করানোর ঘটনায় সমালোচনা দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ও কলেজটির চলতি অধ্যক্ষের দায়িত্বে থাকা ডা. রতন কুমার সাহা জানান, মই দিয়ে বৈদ্যুতিক খুটির ওপর উঠে সংযোগ দিতে গিয়ে পড়ে নিরাপত্তা প্রহরী শাহজালালের মৃত্যু। ধারণা, করা হচ্ছে সে বৈদ্যুতিক খুটির উপর থেকে নিচে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।

ইলেকট্রিশিয়ান থাকা সত্ত্বেও একজন নিরাপত্তা প্রহরী দিয়ে কাজ করানোর ব্যাপারে তিনি বলেন, শাহজালাল নিরাপত্তা প্রহরী হলেও সে টুকটাক ইলেকট্রিকের কাজ জানতো। তাই হয়তোবা সে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়েছিল।