শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুর বহুমুখী পাটপণ্য বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ জুন ২০২২, ১১:৩১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে বহুমুখী পাট পণ্য বিষয়ক সচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় স্থানীয় কবি জসীম উদ্দিন হলে প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জিডিপিসির নির্বাহী পরিচালক রেখা রানী মালো।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট বিভুল চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের  প্রশাসক এ্যাড. শামচুল হক,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নঈম, জিডিপিসির  প্রশিক্ষন নির্বাহী জাহাঙ্গীর আলম,গোল্ডেন জুটের এমডি মোঃআব্দুল হাকিম,আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ ফয়সালআলী, সাধারণ হাফিজুল্লাহ আবিদ, জিডিপিসির উদ্যেগক্তা আলেয়া বেগম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ভাইস প্রেসিডেন্ট নুরুজ্জামান হাওলাদার,  ২১ নং ওয়ার্ড  কাউন্সিলর মোবারক খলিফা সহ অন্যন্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন মানবতার তরীর আহবায়ক মোঃমিজানুর রহমান বিশ্বাস টুটুল, আদর্শ পাঠাগার ও স্বেচ্ছা সেবী সংগঠনের সহযোগিতায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুট ডাইভার সিফিকেশন প্রমোশন সেন্টার এই প্রশিক্ষনের আয়োজন করে।