শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

জয়পুরহাটে নারী ও শিশুদের উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুন ২০২২, ০১:২৮ পিএম
কপি হয়েছে!

নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগযোগ কার্যক্রমের (৫ম পর্যায়) আওতায় জেলার প্রত্যন্ত অঞ্চল ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের উত্তরবস্তা গ্রামে বৃহষ্পতিবার সকালে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আয়োজিত উঠান বৈঠকে প্রধান আলোচক ছিলেন- জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন। এ ছাড়াও শিশু ও নারীদের উন্নয়নে সরকারের নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন স্থানীয় বড়াইল ইউনিয়নের ১, ২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য আশুরা বেগম।
উঠান বৈঠকে শিশু ও নারীর স্বাস্থ্য, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরিচর্যা, মাতৃ দুগ্ধপান, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধন, শিশুশ্রম বন্ধ, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা  বিষয়ে সচেতনতামূক আলোচনা করা হয়। বৈঠকে নারী ও শিশুদের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়।