শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

২০২২-’২৩ অর্থবছরে কৃষিখাতে ২৪ হাজার ২২৪ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুন ২০২২, ০৭:২৮ পিএম
কপি হয়েছে!

২০২২-’২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয় খাতে ২৪ হাজার ২২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ১৬ হাজার ২০১ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ১৮হাজার ৯৪৪ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে কৃষিখাতে ২৪ হাজার ২২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি, যা ২০২১-’২২ অর্থবছরে ছিল ১৬ হাজার ২০১ কোটি টাকা এবং তা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ১৮ হাজার ৯৪৪ কোটি টাকা।
জাতীয় সংসদে ২০২২-’২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তিনি বিকেল ৩টায় বাজেট পেশ শুরু করেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি ৪র্থ বাজেট এবং দেশের ৫১ তম বাজেট।
এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২২-’২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।