শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২২, ০৪:২০ পিএম
কপি হয়েছে!

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তার স্ত্রী  আয়েশা (রা:) কে নিয়ে ভারতীয় বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও তার সহযোগী নবীনকুমার জিন্দাল কর্তৃক অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ‌।

ফরিদপুরে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উদ্যোগে  শুক্রবার  দুপুরে ( জুম্মা বাদ) ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এর সভাপতিত্বে ভারতের বিজেপির নেতা কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরের প্রাণকেন্দ্র জনতার ব্যাংকের মোড় হতে প্রেসক্লাবের সামনে পর্যন্ত  বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানদের জনস্রোতে এ সময় রাজপথ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এসময় বক্তব্য রাখেন ফরিদপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান, ফরিদপুর জেলা শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ইমরান হোসেন, সাধারণ সম্পাদক  মাওলানা শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তারা এই ঘটনার জন্য নুপুর শর্মা ও তার সহযোগী নবীন কুমার জিন্দালের ফাঁসি দাবি করে এবং এই ঘটনার জন্য ভারতকে সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশস্থলে যোগ দেয়। এছাড়াও ফরিদপুরের ৯ টি  উপজেলায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।