শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২২, ০৯:১৩ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের বোদা উপজেলায় কাজী ফার্মসের মুরগীর খাদ্যবাহী ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সৌরভ ইসলাম (১৫) নামে আরেক কিশোর।

শুক্রবার (১০ জুন) বিকেলে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ভাসাইনগর কাজী ফামর্স ফিড মিল গেটের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত মনিরুল ইসলাম একই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভীমপুকুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে এবং পাথরাজ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনিরুল ও সৌরভ মোটরসাইকেল যোগে উপজেলার বোদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে ভাসাইনগর কাজী ফামর্স ফিড মিল গেটের সামনে পৌঁছলে পঞ্চগড় থেকে আসা কাজী ফামর্স লিমিটেডের মুরগীর খাদ্যবাহী ট্রাক চালক কোন প্রকার সিগনাল না দিয়ে ট্রাকটি ফিড মিলের ভিতরে প্রবেশ করাতে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়। অপরজনকে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় মনিরুল নামের এক স্কুল ছাত্রের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।