শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

নির্বাচন নিয়ে বিএনপির কথায় কিছু যায় আসে না : সাভারে শিক্ষামন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২২, ১০:৪৯ পিএম
কপি হয়েছে!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কথায় কিছু যায় আসে না, দেশে আইন আছে সংবিধান আছে সেই অনুযায়ী যথারীতি মানুষের ইচ্ছে অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটোরিয়ামে বাংলাদেশ শাস্ত্রীয়-সঙ্গীতের শিক্ষাগুরু ‘ওস্তাদ লিও জে বাড়ৈ” স্মৃতিপদক ২০২২ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন, বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এতে বাংলাদেশের সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করবে। তবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি ততই দেশের মানুষকে বিভিন্নভাবে বোকা বানিয়ে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে।

এবারের বাজেট নিয়ে মন্ত্রী বলেন, এবারের বাজেট দেশের মানুষের প্রতিফলের বাজেট আর তার নিয়েও বিএনপি জামাত দেশের মানুষকে ভুল বোঝাতে চাচ্ছেন। বিএনপির সময়ে সারা দেশের যা বাজেট ছিল এখন কেবল শিক্ষাখাতেই তার চেয়ে বাজেট অনেক বেশি। ফলে তাদের কাছে আমাদের বাজেট উচ্চাভিলাসী মনে হবে।

শিক্ষা মন্ত্রী আরো বলেন, বিএনপি কোনো কাজ করেনি বলেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন। আওয়ামী লীগ সরকার করতে পারে বলেই অর্থনৈতিকভাবে শুধু নয়, সমস্ত দিক থেকে আজকে বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ স্থানে এসে পৌঁছেছে। এই বাজেট তারই একটি প্রমাণ।

এ সময় উপস্থিত ছিলেন সদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান (এমপি), সাভার পৌর মেয়র হাজ্বী আব্দুল গণি, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ড.লীনা তাপসী খান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ওস্তাদ লিও জে বড়ৈ স্মৃতি ফাউন্ডশেনের সভাপতি জুলিয়েট সুস্মিতা বাড়ৈ ও সাধারণ সম্পাদক নরুল ইসলাম রানা প্রমুখ। এ সময় বেশ কয়েকজন গুণি মানুষকে সম্মাননা প্রদান করেন শিক্ষা মন্ত্রী।

এর আগে নুরুল ইসলাম রানা পরিচালিত ওস্তাদ লিউ জে বাড়ৈ স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘আলোর দিশারী’ ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের প্রদর্শনী, ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের লেখা সঙ্গীতাঞ্জলি বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের সংগীত চর্চাসহ এই সংগীতে অবদান রাখায় চারজনকে পদক প্রদান করা হয়।

স্মৃতি পদক প্রাপ্তরা হলেন-বিশিষ্ট গুণীজন ওস্তাদ করিম শাহাবুদ্দিন (সংগীতশিল্পী), আব্দুল কাদের তালুকদার (সাংস্কৃতিক ব্যক্তিত্ব), পারভিন ইসলাম (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) ও অনিমা মুক্তি গোমেজ (সংগীতশিল্পী)।