শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

হাজী শরীয়ত উল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী  প্রচার প্রচারণা শুরু 

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২২, ০৯:২৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুর শহরের শতবছরের ঐতিহ্যবাহী হাজী শরীয়তউল্লাহ বাজারের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২২-২০২৭ ইং অনুষ্ঠিত হবে আগামী ২৩ শে জুন বৃহস্পতিবার। এই নির্বাচনকে সামনে রেখে পৈতিক সূত্র ধরে নির্বাচনে সহ সভাপতি পদে প্রতিযোগীতা করছেন শরীয়ত উল্লাহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো ইলিয়াস শেখ। তিনি  ইলিয়াস  ট্রেডাস  এর কর্ণধার হিসেবে সুপরিচিত।

নির্বাচনী তফসিল ঘোষণা পর থেকে হাজী শরীয়তউল্লাহ বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থনা ও নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচন নিয়ে মো ইলিয়াস শেখ জানান, আমি নির্বাচিত হলে বাজারের প্রতিটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে নিরাপত্তা নিশ্চিত করবো ও প্রতিটি সাধারণ জনগন বাজারে বাজার করতে আসলে তাদের ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা হবে ।

তিনি আরো বলেন, সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি নির্বাচিত হয়ে বাজার তথা আপনাদের সেবা করতে পারি।