শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২২, ০৯:৩৪ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগর উপজেলায় রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি. পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। বিদ্যালয়ের বিদ্যোৎসাহী হাসান মাহমুদ ফারুকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জে’র অতিরিক্ত জেলা প্রশাসক রহিমা আক্তার, মুরাদনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আবু তাহের, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর হাসান আহমদ পীর, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল সরকার, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সাদেক হোসেন প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলাল, সহ-সভাপতি জাকারিয়া সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলামীন সরকার, বিদ্যালয় পরিচালনা পরষদের সদস্য অলঙ্গীর হোসেন প্রমূখ।