শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর আব্দুর রউফ তালুকদার

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২২, ১০:০২ পিএম
কপি হয়েছে!

আব্দুর রউফ তালুকদার চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গর্ভনর ফজলে কবিরের স্থলাভিসিক্ত হবেন। আগামী ৪ জুলাই ফজলে কবিরের মেয়াদ শেষ হবে।  অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ এই পদে তাঁর নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সদ্য নিয়োগ পাওয়া আব্দুর রউফ বর্তমানে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব পদে কর্মরত। নোটিফিকেশনে বলা হয়, সরকারি চাকরি থেকে অবসর গ্রহন এবং সকল ধরনের সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন করার শর্তে সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে। আব্দুর রউফের এই নিয়োগ আগামী ৪ জুলাই থেকে কার্যকর হবে।
আব্দুর রউফ সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ি বাংলাদেশ ব্যাংক থেকে তাঁর বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। আব্দুর রউফ তালুকদার ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ১৯৮৫ সালের বিসিএস ক্যাডার। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৮ সালে অর্থ সচিব পদে যোগ দেন। এর আগে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগে তিনি দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালন করেন।
আব্দুর রউফ তালুকদার অর্থ বিভাগে তার দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি শিল্প সচিব, খাদ্য সচিব এবং তথ্য সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ফাস্ট সেক্রেটারি (বাণিজ্য) পদেও দায়িত্ব পালন করেন।
অর্থ বিভাগে বাজেট সংস্কার, ম্যাক্রোইকোনমিক ম্যানেজমেন্ট এবং পিএফএম এ আইটি সংযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার বিশেষ অবদান রয়েছে।
তিনি সরকারি কর্মচারিদের জন্য পেরোল অটোমেশন, পেনশনের জন্য ইএফটি এবং জাতীয় সঞ্চয় পত্র অটোমেশনে ভূমিকা রাখেন। তিনি ২০০৯ সালে পাবলিক মানি এবং বাজেট ম্যানেজমেন্ট আইনের খসড়া প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আব্দুর রউফ ২০২১ সালে ন্যাশনাল ইনটেগরিটি অ্যাওর্য়াড লাভ করেন।জাতীয় পযার্য়ে টেকনিকেল ইনিস্টিটিউশন ক্যাটাগরিতে পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড অজর্নে অর্থ বিভাগে তিনি নেতৃত্ব দেন।
তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভলোপমেন্ট ম্যানেজমেন্টে এমএসসি করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনিস্টিটিউ (আইবিএ) থেকে এমবিএ করেন। তিনি যুক্তরাষ্ট্রের বস্টনে হাভার্ড স্কুলে একাধিক প্রফেশনাল ট্রেনিং কোর্সে যোগ দেন।
আব্দুল রউফ তালুকদার ১৯৬৪ সালে আগস্টে জন্ম গ্রহন করেন। তাঁর স্ত্রী সেলিনা রওশন পেশায় একজন শিক্ষক।